✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দিল্লির হাসপাতালে অক্সিজেনের অভাবে আরও ২০ রোগীর করুণ মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২৪, | ০৫:০৭:০২ |

অক্সিজেন স্বল্পতার কারণে ভারতের রাজধানী নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে আরও ২০ জন কোভিড রোগীর করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে।

শনিবার সকালে জয়পুর গোল্ডেন হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. ডি কে বালুজা বলেছেন, রাতে ২০ জন অতি সংকটজনক রোগীর অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে। একেবারে অক্সিজেন শূন্য হয়ে গিয়েছিল তা নয়, তবে অক্সিজেনের ঘাটতি থাকায় অক্সিজেনের চাপ কম ছিল।

তিনি আরও বলেন, শুক্রবার বিকাল ৫টায় আমাদের ৩ হাজার ৬০০ লিটার অক্সিজেন পাওয়ার কথা ছিল। কিন্তু আমরা রাত ১২টায় ১ হাজার ৫০০ লিটার পেয়েছি। এই সময়ের মধ্যে ২০ জন করোনা রোগীর মৃত্যু হয়। হাসপাতালে এখন ২১০ জন করোনা রোগী রয়েছেন।

এর আগে নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জন রোগীর মৃত্যু হয়।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে মহামারি পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। প্রতিদিনই ভাঙছে মৃত্যু ও শনাক্তের রেকর্ড। এমন পরিস্থিতির মধ্যেই দেশটির বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সংকট ক্রমেই প্রকট আকার ধারণ করছে। কোভিড রোগীদের সেবায় অক্সিজেনের জন্য হাহাকার চলছে হাসপাতালগুলোতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..