✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১০, | ১৪:০৫:১১ |

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের হেলপারকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার সকালে উপজেলার নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাশুড়ি উফেজা বেগম ও পুত্রবধূ ফরিদা বেগম।

জানা গেছে, আজ সকাল সাড়ে ৬টার দিকে নিজেদের বাড়ির সামনে বকশীগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন শাশুড়ি উফেজা বেগম ও তার ছেলের বউ ফরিদা বেগম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস বকশীগঞ্জ উপজেলার ঠাকুর পাড়া হয়ে রৌমারী যাওয়ার পথে ওই দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। এ ঘটনায় বাসসহ হেলপার মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ। 

নিহত ফরিদা বেগমের দেবর বলেন, আজ সকালে তারা ঘুম থেকে উঠে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলেন। সেই সময় এ বাসটি দ্রুতগতিতে এসে তাদের চাপা দেয়। এ ঘটনার পর আমাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আমরা এটার বিচার চাই। 

বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, বাসচাপায় একসঙ্গে শাশুড়ি ও ছেলের বউ নিহত হয়েছেন। ঘটনার পর ঘাতক বাস ও হেলপারকে আমরা আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..