✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বৃষ্টির পর বগুড়ার বাতাসে শীতের আগমনী বার্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১০, | ০১:১৯:৫৯ |

শীত আসতে এখনো প্রায় দেড় মাস বাকি। তবে গত দুই দিনের বৃষ্টিতে বগুড়াসহ উত্তরের জেলাগুলোর আবহাওয়ায় কিছুটা পরিবর্তন দেখা দিয়েছে। দিনের বেলায় ভ্যাপসা গরম থাকলেও রাতের শেষভাগ থেকে ভোর পর্যন্ত অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ। ভোরের প্রকৃতিতে কুয়াশা আর ঘাসের ডগায় জমে থাকা শিশির যেন শীতের আগমনী বার্তা দিচ্ছে। তবে আবহাওয়াবিদদের মতে, এখনই প্রকৃত শীত শুরু হচ্ছে না। এর জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

বগুড়া আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ (চলতি দায়িত্ব) আশেকুর রহমান জানান, বগুড়াসহ এ অঞ্চলে শীত আসতে প্রায় দেড় মাস বাকি। মৌসুমি বায়ুর পরিবর্তনের কারণে গত দুই দিনের বৃষ্টিতে আবহাওয়ায় কিছুটা শীতল অনুভূতি তৈরি হয়েছে। তবে প্রকৃত শীত শুরু হতে আরও সময় লাগবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..