✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দিনাজপুরে গাছের ডাল ভেঙে পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১০, | ০১:১৩:৪৬ |

দিনাজপুরের ফুলবাড়ী-মধ্যপাড়া মহাসড়কের নবাবগঞ্জ অংশে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে ইয়াছিন আলী (৩১) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পাঁচ বছর বয়সী ছেলে মো. রিয়াদ গুরুতর আহত হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে নবাবগঞ্জ উপজেলার ভাগলপুর মহেশপুর ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আলী নবাবগঞ্জ উপজেলার সালগাড়িয়া গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইয়াছিন আলী তাঁর ছেলে রিয়াদকে নিয়ে বিরামপুর উপজেলা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ভাগলপুর মহেশপুর ব্রিজসংলগ্ন এলাকায় সড়কের পাশে একটি গাছের ডাল কাটার সময় সেটি ভেঙে তাঁর মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই ইয়াছিন আলীর মৃত্যু হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা শিশু রিয়াদ গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন আহত রিয়াদকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। দুর্ঘটনাটি নবাবগঞ্জ থানা এলাকায় ঘটায় সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..