✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আসামি নিয়ে আদালতে যাওয়ার পথে দুর্ঘটনায় পুলিশের পিকআপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১০, | ০১:১০:১৯ |

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে ৩ পুলিশ সদস্য ও ২ আসামিসহ ৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মণিপুর বন্দর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০) এবং পিকআপ ভ্যানটির চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২)। এ ছাড়া আহত দুই আসামি হলেন মাদক মামলায় রিমান্ডে থাকা মহন মিয়া (৪৫) ও একটি পারিবারিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রুজিনা বেগম (৩৫)। তাদের দুজনের বাড়িই বিজয়নগর উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল পৌনে ৪টার দিকে বিজয়নগর থানা থেকে দুই আসামিকে নিয়ে পুলিশের পিকআপ ভ্যানটি ব্রাহ্মণবাড়িয়া আদালতের উদ্দেশে রওনা হয়। পথে মণিপুর এলাকা অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের তিতাস নদীর শাখা খালে পড়ে যায়। এতে গাড়িতে থাকা পুলিশ সদস্য ও আসামিরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে গুরুতর আহত কনস্টেবল মো. জুম্মানকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় ঢাকায় পাঠানো হয়। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি ঠিক কী কারণে ঘটেছে, তা পুলিশ খতিয়ে দেখছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..