✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফ্লাইওভারে ঘুড়ি ধরতে গিয়ে প্রাণ গেল শিশুর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১০, | ০১:০৫:৫০ |

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ফ্লাইওভারের ওপর কাটা ঘুড়ি ধরতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ১৩ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে শিশুটিকে নিয়ে আসা ব্যক্তিদের তথ্য অনুযায়ী, নগরের ডাবলমুরিং থানার বারেক বিল্ডিং এলাকার ফ্লাইওভারের ওপর ঘুড়ি ধরতে গিয়ে শিশুটি সিএনজিচালিত অটোরিকশার সামনে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রত্যক্ষদর্শী আমিদ বলেন, বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে তাঁরা সিএনজি নিয়ে ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। বারেক বিল্ডিং এলাকায় ঘুড়ি ধরতে গিয়ে শিশুটি তাঁদের সিএনজির সঙ্গে ধাক্কা খায়। এতে শিশুটি আহত হয়। এ সময় চালক চলে যেতে চাইলে তাঁরা জোর করে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আমিদ আরও বলেন, জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক কিছু ওষুধ আনতে বলেন। তাঁরা চিকিৎসক ও নার্সদের সঙ্গে ব্যস্ত থাকার মধ্যে ওষুধ আনতে গিয়ে দেখেন, সিএনজিচালক আর ফিরে আসেননি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..