✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এআই দিয়ে তৈরি অশ্লীল কনটেন্ট সরাতে হাইকোর্টের দ্বারস্থ কঙ্গনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৯, | ১৬:১৯:৫১ |

ভারতের অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউতকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি অশ্লীল ও আপত্তিকর কনটেন্ট ইন্টারনেট থেকে সরানোর আবেদন করেছেন তিনি। এসব কনটেন্ট তার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, মানহানি ঘটাচ্ছে এবং ব্যক্তিস্বত্বার অধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন বিজেপির এই সংসদ সদস্য।

বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন হিমাচল প্রদেশের মান্ডি আসনের এই সংসদ সদস্য। তার আইনজীবী আদালতে বলেন, কঙ্গনাকে নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ ও পর্নোগ্রাফিক কনটেন্ট, ভুয়া খবর এবং এআই দিয়ে তৈরি এমন কিছু বিষয় অনলাইনে ছড়ানো হচ্ছে, যেখানে তার নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হচ্ছে।

তবে কঙ্গনার আইনজীবী স্পষ্ট করেছেন, তারা কেবল অশ্লীল ও কথিত ভুয়া অনলাইন কনটেন্টের বিরুদ্ধে আইনি প্রতিকার চাইছেন। তাকে নিয়ে তৈরি মিম বা ব্যঙ্গাত্মক কনটেন্ট সরানোর আবেদন আপাতত করছেন না।

কঙ্গনার ব্যক্তিস্বত্বার অধিকার সুরক্ষায় করা মামলার শুনানি নিয়ে বিচারপতি বিকাশ মহাজন বিবাদীপক্ষকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন আদালত।

কঙ্গনাই প্রথম নন, যিনি এআই দিয়ে তৈরি কনটেন্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে ভারতের একাধিক তারকা তাদের ব্যক্তিস্বত্বা ও প্রচারস্বত্ব রক্ষায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিনেতা অভিষেক বচ্চন ও সালমান খান। এ ছাড়া অভিনেতা এবং অন্ধ্র প্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণও আদালতে আবেদন করেছেন।

আর্ট অব লিভিংয়ের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী রবিশঙ্কর, পডকাস্টার রাজ শামানি এবং ক্রিকেটার অভিষেক শর্মাও নিজেদের ব্যক্তিস্বত্বার অধিকার সুরক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, এসব আবেদনকারীর পক্ষেই দিল্লি হাইকোর্ট অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিয়েছেন। এআই-নির্মিত ভুয়া কনটেন্ট, পরিচয় জালিয়াতি এবং অনুমতি ছাড়া ব্যক্তিগত পরিচিতি ব্যবহারের বিরুদ্ধে আইনি সুরক্ষা চাওয়ার প্রবণতা ভারতে ক্রমেই বাড়ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..