✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পুত্রবধূর বালতির আঘাতে শাশুড়ির মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৮, | ০১:১৫:২৯ |

নাটোর সদর উপজেলায় বালতির আঘাতে সাহারা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যুর ঘটনায় তার পুত্রবধূ লাইলী বেগমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে বড়হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যানপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে লাইলী বেগম পলাতক রয়েছেন।

নিহত সাহারা বেগম ওই এলাকার মৃত মুনসুর আলীর স্ত্রী। এ ঘটনায় তার ছেলে ও লাইলী বেগমের স্বামী সাইফুল ইসলাম রাতে নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি করেন।

নিহতের মেয়ে ফাতেমা বেগমের অভিযোগ, সাইফুল ইসলাম বিদেশে যাওয়ার পর তার স্ত্রী লাইলী বেগম অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি সাহারা বেগম জানতে পারার পর থেকে তাঁকে বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করা হতো। পরে সাইফুল ইসলাম বিষয়টি জানতে পেরে বিদেশ থেকে দেশে ফিরে আসেন। এ নিয়ে পরিবারে প্রায়ই কলহ হতো।

ফাতেমা বেগম বলেন, মঙ্গলবার বিকেলে সাইফুল ইসলাম, লাইলী বেগম ও সাহারা বেগমের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে গেলে লাইলী বেগম ক্ষিপ্ত হয়ে পাশে থাকা একটি বালতি দিয়ে সাহারা বেগমের মাথায় আঘাত করেন বলে অভিযোগ। এতে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে স্বজনেরা সাহারা বেগমকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়। রাতে আবার বমি শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..