✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৭, | ১৩:৩৩:০৮ |

ঝিনাইদহের মহেশপুরে বেপরোয়া ট্রাকের চাপায় রিওন হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা নাফিজ নামে এক বন্ধু গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রিওন হোসেন মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলাম মন্টুর সন্তান।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বন্ধু নাফিজকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে কালীগঞ্জে মোবাইল ফোন কিনতে যায়। কেনাকাটা শেষে রাতে বাড়িতে ফেরার পথে কাটাখালী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির অজ্ঞাত ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রিওনের মৃত্যু হয়। 

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাফিজকে উদ্ধার মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

মহেশপুর থানার ওসি আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..