✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফেরত আসছে জম্মু-কাশ্মীরে আটক ১৫০ বাংলাদেশি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৭, | ১৩:২৬:৩৫ |

জম্মু ও কাশ্মীরে অবৈধভাবে বসবাস করার অভিযোগে আটক প্রায় ১৫০ বাংলাদেশি নাগরিককে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে পশ্চিমবঙ্গে এনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর পুলিশের সহায়তায় কাশ্মীর উপত্যকা জুড়ে একটি প্রশাসনিক জরিপ করা হয়েছে, যাতে প্রায় ৬০০ বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে। তাদের প্রত্যেকেই সেখানে অবৈধভাবে অবস্থান করছিলেন। শনাক্তকৃতদের প্রথমে শ্রীনগর পুলিশের তত্ত্বাবধানে একটি ডিটেনশন শিবিরে রাখা হয়েছিল এবং পরবর্তী সময়ে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে তাদের বাগডোগরায় নিয়ে যাওয়া হয়। কর্মকর্তাদের তথ্যানুযায়ী, সোমবার ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে ১৫০ জনের একটি দলকে বাগডোগরায় নিয়ে   যাওয়া হয় এবং সেখানে তাদেরকে বিএসএফে হস্তান্তর করা হয়। আজ আরও ১৫০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর কথা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..