✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিজেপিতে যোগ দিয়ে মোদিকে ধন্যবাদ জানালেন কোয়েল মল্লিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৬, | ১৪:১৫:৫৯ |
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার (৪ অক্টোবর) কলকাতার সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে পদ্মশিবিরে যোগদানের পর এবং বিধানসভায় রাজ্যসভা উপনির্বাচনের মনোনয়নপত্র পেশ শেষে প্রধানত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বিজেপির প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা ও সুযোগ পাওয়ার কথা উল্লেখ করে কোয়েল মল্লিক বলেন, ‘পশ্চিমবঙ্গের উন্নয়নযাত্রায় নিজেকে যুক্ত করতেই আমার এই সিদ্ধান্ত। রাজ্যসভার প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ কোয়েল আরো বলেন, ‘বিগত কয়েক মাসে পশ্চিমবঙ্গে উন্নয়নযাত্রা চলছে। আমরা চাই পশ্চিমবঙ্গে আরো কাজ আসুক।’

পুরনো দল তৃণমূল কংগ্রেসের সমালোচনা এড়িয়ে তিনি জানান, প্রত্যেকটি দলই নিজেদের মতো করে কাজ করার চেষ্টা করে। তবে কাউকে ছোট না করে বলতে চাই, আমি এমন একটি রাজনৈতিক ভাবধারার সঙ্গে যুক্ত হয়েছি যা ইতিবাচক কাজের ওপর জোর দেয়।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে তৃণমূলের ব্যানারে রাজ্যসভার সাংসদ হলেও গত ১৬ জুলাই তিনি সেই পদ থেকে ইস্তফা দেন। পরবর্তীতে বিজেপি তাকে রাজ্যসভা উপনির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..