✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আজ স্ত্রীর প্রশংসা দিবস, ভালোবাসা প্রকাশ করতে পারেন যেভাবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২০, | ১৪:১৫:৫৫ |

হয়তো এক বছর, দশ বছর কিংবা পঞ্চাশ বছর আগে বিয়ে করেছেন। সময় যতই পেরিয়ে যাক, জীবনের গুরুত্বপূর্ণ মানুষটির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ তো থাকেই। সেই সুযোগটাই নেওয়ার দিন আজ। কারণ আজ স্ত্রীর প্রশংসা দিবস।

প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রবিবার যুক্তরাষ্ট্রে পালিত হয় স্ত্রীর প্রশংসা দিবস। ২০০৬ সাল থেকে দেশটিতে দিবসটি উদযাপন হয়ে আসছে। এরপর ধীরে ধীরে অন্যান্য দেশেও দিবসটি জনপ্রিয়তা পেয়েছে।

ডে’জ অব দ্য ইয়ারের তথ্য অনুযায়ী, স্ত্রীর প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যেই মূলত দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে স্ত্রীকে ছোট কোনো উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করতে পারেন। যেমন দেওয়া যেতে পারে একটি আংটি। ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশে আংটি দেওয়ার রীতি প্রাচীনকাল থেকেই চলে আসছে। এই রীতি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে শুরু বলে জানা যায়।

প্রেমের প্রতীক হিসেবে আংটি দেওয়ার প্রচলন শুরু করেছিলেন রোমান কবি প্ল্যাটাস। কয়েক বছর পর, চতুর্থ শতাব্দীতে এটি ঐতিহ্যে পরিণত হয়।

তবে ভালোবাসা প্রকাশের জন্য দামি উপহারই যে দিতে হবে, এমন নয়। সুন্দর একটি ফুলের তোড়া দিয়েও স্ত্রীকে বিশেষ অনুভব করাতে পারেন। চাইলে একসঙ্গে রেস্তোরাঁয় খেতে যেতে পারেন কিংবা সিনেমা দেখার টিকিট কিনতে পারেন।

কোথাও ঘুরতে যাওয়া, পারফিউম বা জুয়েলারি উপহার দেওয়ার মাধ্যমেও দিনটিকে বিশেষ করে তুলতে পারেন।

আর যদি উপহারের চেয়ে মনের কথাটাই জানাতে চান, তাহলে একটি চিঠি লিখেও স্ত্রীর প্রশংসা করতে পারেন। জীবনে তাঁর গুরুত্ব, ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা কয়েকটি বাক্যে জানিয়ে দিতে পারেন আজই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..