✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নোরার বিরুদ্ধে ৩ কোটি রুপির মামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৭, | ১৪:৪৬:১২ |
উড়োজাহাজে ভ্রমণের সময় ধারণ করা একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছিলেন ভারতীয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। সেখানে বিমানের আকৃতি নিয়ে করা তার মন্তব্য কেন্দ্র করেই এবার আদালতের দ্বারস্থ হয়েছে একটি ভারতীয় এভিয়েশন কোম্পানি। নোরার বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা করেছে ডিউনস এভিয়েশন। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ডিউনস এভিয়েশনের সেসনা সাইটেশন সিজে টু উড়োজাহাজে ভ্রমণ করছিলেন নোরা। যাত্রাপথে বিমানের ভেতরের কিছু দৃশ্য ধারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। উড়োজাহাজটিকে দেখতে অনেকটা ছোট খেলনা বিমানের মতো মন্তব্য করার পাশাপাশি নোরা সেটিকে ‘লেগো এয়ারপ্লেন’ বলেও উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ মন্তব্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে ডিউনস এভিয়েশনের।

ডিউনস এভিয়েশনের ভাষ্য অনুযায়ী, নোরার ভিডিও প্রকাশের পর প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি তাদের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমে গেছে বলে দাবি করেছে কোম্পানিটি। একই সময়ে ফ্লাইট বাতিলের হারও বেড়েছে বলে অভিযোগ তাদের।

এ ক্ষতির জন্যই নোরার কাছে ৩ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছে ডিউনস এভিয়েশন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..