✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অভিনয়ের পর ব্যবসায় নাম লেখালেন তানজিন তিশা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৬, | ০১:৪০:৩১ |
অভিনয়ের জগতে নিজের অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী তানজিন তিশা। এবার সেই পরিচয়ের সঙ্গে যুক্ত হলো নতুন আরেকটি পরিচয়। অভিনয়ের পাশাপাশি ব্যবসায় নাম লিখিয়েছেন এই অভিনেত্রী।

রাজধানীর গুলশান-১ নম্বরে ‘O’Real’ নামে একটি ক্যাফে ও রেস্টুরেন্ট চালু করেছেন তানজিন তিশা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে তার নতুন এই উদ্যোগের খবর জানানো হয়েছে।



অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি ব্যবসায়ও নিজের জায়গা তৈরি করতে চান তিশা। নতুন এই উদ্যোগে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের আগ্রহও তৈরি হয়েছে।

তানজিন তিশার ক্যারিয়ার শুরু হয়েছিল ছোটপর্দায় অভিনয়ের মধ্য দিয়ে। পরবর্তীতে নাটক, বিজ্ঞাপন ও বিভিন্ন কাজের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান তিনি। এবার অভিনয়ের বাইরে উদ্যোক্তা হিসেবেও নতুন যাত্রা শুরু করলেন এই অভিনেত্রী।

‘O’Real’-এর মাধ্যমে ব্যবসায়িক অঙ্গনে তানজিন তিশার এই নতুন পথচলা কতটা সফল হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..