✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারতের কেন্দ্রীয় বাহিনীর গুলি: ৪ মুসলিমের মৃত্যু নিয়ে মমতার বক্তব্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-১০, | ০৮:৫১:০১ |

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতের কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ মুসলমানের মৃত্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই দায়ী করে তার পদত্যাগের দাবি জানান।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘‌আমি প্রথম দিন থেকে বলে আসছি স্বরাষ্ট্রমন্ত্রীর চক্রান্তে কাজ করছে সিআরপিএফ। আর আজকে প্রমাণ হয়ে গিয়েছে শীতলকুচির ঘটনায়। সিআরপিএফ আমার শত্রু নয়। সিআরপিএফকে বিজেপির হয়ে কাজ করতে হচ্ছে। বিজেপি জেনে গিয়েছে ওরা হারবে। তাই নানারকম অশান্তি ছড়াচ্ছে। খবর হিন্দুস্তান টাইমসের।

মমতা বলেন, আমাদের কর্মীদের গুলি করে মারছে। সাধারণ মানুষকে মারছে। কী অন্যায় করেছিল ওই চারজন?‌ কেন স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ মানুষের ওপর অত্যাচার নামিয়ে আনার নির্দেশ দিচ্ছেন?‌’‌

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ভোট–চতুর্থীর সকালে রক্তাক্ত হয়েছে কোচবিহার। তার জেরে মৃত্যু হয়েছে পাঁচজনের। তাঁদের মধ্যে ৪ মুসলমানের নিহত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে। আর এই ঘটনার পর উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সভা থেকে সরাসরি অমিত শাহকে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘‌গুলির বদলা নিতে হবে ভোট দিয়ে। একটা মারাত্মক ঘটনা ঘটেছে। আর সেই ব্যথ্যা নিয়েই আমি এখানে এসেছি। যা আমাকে মর্মাহত করেছে। সিআরপিএফ গুলি চালিয়ে আজকে চারজন মানুষকে মেরে দিয়েছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..