✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হুন্দাই ১০ লাখের বেশি ‘ভারতে তৈরি সাভ’ বিক্রি করেছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-০৮, | ০৫:৩৭:১০ |

ভারত এবং আন্তর্জাতিক বাজারে ১০ লাখের বেশি ‘মেড ইন ইন্ডিয়া’ বা ভারতে তৈরি ‘সাভ’ বিক্রি করেছে বহুজাতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান হুন্দাই। হুন্দাই মটর ইন্ডিয়া সোমবার এ তথ্য জানিয়েছে।

হুন্দাই বর্তমানে ভারতে ভেন্যু, ক্রেটা, টাকসন এবং কনা ইলেকট্রিক সরবরাহ করছে। হুন্দাই মটর ইন্ডিয়ার পরিচালক (সেলস, মার্কেটিং অ্যান্ড সার্ভিস) তরুণ গর্গ বলেন, ভারতে ও রপ্তানি বাজারে ১০ লাখের বেশি সাভ বিক্রিসহ, ভারতে আমাদের উপস্থিতির প্রায় আড়াই দশকে ‘মেক-ইন-ইন্ডিয়া’র প্রতিশ্রুতি দেখিয়েছি।

তিনি আরো বলেন, এই অর্জন আমাদের উৎপাদন উৎকর্ষতা এবং ভারতে হুন্দাই ব্র্যান্ডের নিঃশর্ত জনপ্রিয়তাকে চিত্রিত করে।

জানা গেছে, ২০১৫ সাল থেকে ভারতে তৈরি ‘ক্রেটা’ গাড়ি বিক্রি হয়েছে পাঁচ লাখ ৯০ হাজারটি এবং রপ্তানি হয়েছে দুই লাখ ২০ হাজারটি।

২০১৯ সালে ভেন্যু গাড়িটি ভারতে তৈরি শুরু হওয়ার পর প্রায় এক লাখ ৮০ হাজারটি বিক্রি হয়ে গেছে। বর্তমানে হুন্দাই ১০টি মডেলের গাড়ি নিয়ে দাপটের সঙ্গে বাণিজ্য করছে।
সূত্র: গাল্ফ নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..