✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাইড শেয়ারিং উবার চালু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-০৭, | ০৫:২৮:১৯ |

করোনা সংক্রমণ পরিস্থিতির ঊর্ধ্বগতির মধ্যে ফের সেবা চালু করেছে রাইড শেয়ারিং উবার। তারা বলছে, সরকার এবং বিআরটিএর নির্দেশনা অনুযায়ী উবারের সেবা চালু করা হয়েছে।

বুধবার বাংলাদেশে উবারের মুখপাত্র বলেন, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্দেশনা মেনে আমরা উবারএক্স, প্রিমিয়ার এবং ভাড়া হিসেবে গাড়ি পরিষেবা আবার চালু করেছি। আমরা বিশ্বাস করি যে এই চ্যালেঞ্জিং সময়ে রাইডারদের জন্য নিরাপদ এবং নির্ভরযোগ্য চলাফেরায় বিকল্প সুবিধা দেবে উবার।

তবে উবারের মোটরসাইকেল সার্ভিসটি চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়নি বলে রাইড শেয়ারিংটির মুখপাত্র উল্লেখ করেছেন।

দেশে মহামারি করোনা সংক্রমণ পরিস্থিতি বেড়ে যাওয়ায় রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দিয়ে গত ৩১ মার্চ এক আদেশ জারি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এরপর ৫ এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করে ৪ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে সরকার।এই লকডাউনে গণপরিবহনসহ বিমান, লঞ্চ, ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

কিন্তু ৬ এপ্রিল এক জরুরি বিজ্ঞপ্তিতে বুধবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় শর্ত সাপেক্ষে গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তবে এক শহর থেকে অন্য শহরে কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয় ওই বিজ্ঞপ্তিতে।

সরকারের এই বিজ্ঞপ্তি অনুযায়ী উবারও তাদের সেবা আবার চালু করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..