✕

সর্বশেষ :
ডেটিং অ্যাপসের ফাঁদে ফেলে প্রতারণা, গ্রেপ্তার ৭ মডেল সিয়ামের মৃত্যুর মামলায় তিন সহকর্মী তিন দিন করে রিমান্ডে সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ডে ' সঠিক নীতিমালা ও সমন্বিত সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব ' বিস্ফোরক মামলায় কারাগারে সাবেক এমপি আজিজুল নারায়ণগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত সামরিক যান চালিয়ে সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে টানাপোড়েন, দুই পক্ষের প্রস্তাবে বড় ব্যবধান প্রথমবার যৌথভাবে চার দেশে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০২, | ১৪:৪৫:০৫ |
বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০) নামের দুই ভাই নিহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের একটি মাঠে ধান ক্ষেতে কাজ করার সময় তারা বজ্রপাতে নিহত হন।

মৃতরা হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে।

বিধান বাছাড়ের স্ত্রী ও ৪ সন্তান রয়েছে। মানিক বাছাড়েরও স্ত্রী ও ২ সন্তান রয়েছে।

মৃতদের ভাইয়ের ছেলে রাজিব বাছাড় বলেন, সকালে তার দুই কাকা মাঠে কাজ করতে যান। সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বজ্রপাতে দুই কাকা ঘটনাস্থলে একত্রে মারা যান।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, বজ্রপাতে দুই জনের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..