✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাজা পুনর্গঠনে প্রয়োজন ৫০ বিলিয়ন ডলার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২০, | ০৬:১৫:১৭ |
গাজা পুনর্গঠনে ৫০ বিলিয়ন ডলার প্রয়োজন বলে জানিয়েছেন শীর্ষ মার্কিন দূত স্টিভ উইটকফ। ট্রাম্পের এই সহযোগী পরামর্শ দিয়েছেন যে, মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর জন্য গাজা পুনর্গঠনের তহবিল সংগ্রহ করা কঠিন হবে না। ইসরায়েল অবরুদ্ধ এই উপত্যকার ৮০ শতাংশেরও বেশি ভবন ধ্বংস করে দিয়েছে।

সিবিএস নিউজকে উইটকফ বলেন, গাজা পুনর্গঠনে আনুমানিক ৫০ বিলিয়ন ডলারের প্রয়োজন। কিছুটা কম হতে পারে আর কিছুটা বেশিও হতে পারে। আমি মনে করি যে এই অঞ্চলে খুব বেশি অর্থ ব্যয় করা হয়নি।

বেশ কিছু মানবাধিকার সংস্থা বলছে, গাজায় ক্ষয়ক্ষতির জন্য দায়ী পক্ষ হিসেবে এর পুনর্গঠনে ইসরায়েলের অর্থ প্রদান করা উচিত।

এদিকে যুদ্ধবিরতি শুরু হওয়ার পরেও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। অবরুদ্ধ এই উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল কমপক্ষে ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এছাড়া আহত হয়েছে আরও ২৩০ ফিলিস্তিনি। ইসরায়েল ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে।

ইসরায়েলের দাবি, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এর জবাবে বিমান হামলা চালানো হয়েছে। কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘনের সব অভিযোগ অস্বীকার করেছে হামাস।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, ওয়াশিংটন পরিস্থিতি ‌‘অত্যন্ত শান্তিপূর্ণ’ রাখার জন্য কাজ করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..