সর্বশেষ :
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি হিসেবে শেষ ভোট, মির্জা ফখরুলকে করতালি দিয়ে অভিনন্দন ভোট দিয়ে বিরোধী দলের এমপিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় মির্জা ফখরুলের যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে: সিইসি রাষ্ট্রপতি নির্বাচনে কেন ভোট দিতে পারবেন না কর্নেল অলি ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী মফিজুলের মরদেহ বেপরোয়া বাইক ও হাইড্রোলিক হর্নের তাণ্ডব : স্তব্ধ জনজীবন, বাড়ছে দুর্ঘটনা মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

‘পিঙ্ক বাস’ নিয়ে যা বললেন সাদিয়া আয়মান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২০, | ১৪:১৬:৫৬ |
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দাতেও জায়গা করে নিয়েছেন তিনি, জয় করেছেন দর্শকের মন। অভিনয়ের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয় ও দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন এই অভিনেত্রী। কোনো ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে নিজের অবস্থান স্পষ্ট করতেও দেখা যায় তাকে। আর এ কারণেই প্রায়ই আলোচনায় থাকেন তিনি।

এবার বিআরটিসির নতুন ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিঙ্ক বাস’ নিয়ে নিজের মতামত জানিয়েছেন সাদিয়া আয়মান। গোলাপি রঙের বাস নিয়ে প্রশ্ন তোলার পরিবর্তে এর পেছনে থাকা নারীদের উদযাপন করা উচিত— এমন বার্তাই দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে সাদিয়া লিখেছেন, ‘সমস্যাটা গোলাপি বাস নিয়ে নয় বরং সমস্যা হলো, আমরা বাঙালিরা এখনও সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে পারি না।’

পিঙ্ক বাস নিয়ে নেতিবাচক আলোচনা না করে এর সঙ্গে যুক্ত নারীদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। সাদিয়ার ভাষায়, ‘আমাদের উচিত এই কিউট, “পুকি” গোলাপি বাস এবং এর পেছনের পরিশ্রমী সকল নারীকে উদযাপন করা ও অনুপ্রেরণা দেয়া।’

অভিনেত্রীর মতে, নারীদের জন্য নতুন কোনো উদ্যোগ সামনে এলে সেটিকে সন্দেহ বা বিদ্রূপের চোখে না দেখে ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত। একই সঙ্গে এমন উদ্যোগকে স্বাগত জানাতে ভক্ত ও অনুরাগীদের প্রতিও আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, গণপরিবহনে নারীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) চালু করেছে ১৩টি রুটের বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’, যা ‘পিঙ্ক বাস’ নামে পরিচিত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..