✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হিমির নানা কথা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২০, | ১৪:০৮:৩৮ |

ছোট পর্দার এ সময়ের পরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। তিনি বলেন, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। প্রতিযোগিতায় দারুণভাবে এগিয়ে যাচ্ছিলাম। ঘোষণা এলো-আমি বিজয়ী নই। বিজয়ী হয়েছে আমার নামের সঙ্গে মিল আছে এমন একজন। শুনে আমি পুরো হতভম্ব। নিজেকে তুচ্ছ মনে হচ্ছিল। সে সময় বুঝেছি ধৈর্য মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। 

প্রায় নাটকে হিমিকে ঝগড়াটে চরিত্রে দেখা যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বাস্তবে আমি একদমই ঝগড়াটে নই। ইনফ্যাক্ট আগে আরও চুপচাপ ছিলাম। নাটকে সংলাপ বলতে বলতে এখন একটু বেশি কথা বলতে পারি।’ অভিনেত্রীর কথায়, ‘ছোটবেলা থেকে অভিনয়টা আমার কাছে ন্যাচারাল। আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করতাম। এটাকে পেশা হিসেবে নেব, এখান থেকে আয় করব, সেটা কখনো ভাবিনি।’ 

হিমির কথায়, ‘প্রথমদিকে অভিনয় করে ইনকামের চিন্তা মাথায় আসেনি।  এখন পেশাদার অভিনয়শিল্পী, শুধু টাকার জন্য নয়, ভালোলাগা থেকে অভিনয় করি। এ কারণে গভীর রাত পর্যন্ত কিংবা সারা রাত শুটিং করতেও কষ্ট লাগে না।’ হিমি বলেন, ‘ইতোমধ্যে শতাধিক নাটকে অভিনয় করেছি। এরই মধ্যে ১১০টি নাটক প্রতিটি এক কোটি ভিউজ স্পর্শ করেছে। এখন অভিনয়ই আমার ধ্যানজ্ঞান।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..