✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কার্তিক আরিয়ানের হাঁটুতে অস্ত্রোপচার, কী হয়েছে অভিনেতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৯, | ১৪:৪১:৩৯ |

‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সদ্য ঘোষিত ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান অর্জন করেছিলেন তিনি। কিন্তু সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার শুটিং সেটে এক বড় দুর্ঘটনার শিকার হলেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। প্রখ্যাত পরিচালক কবির খানের নতুন একটি চলচ্চিত্রের শুটিং চলাকালীন হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন ৩৫ বছর বয়সী এই অভিনেতা। ঘটনার পরপরই তাকে দ্রুত মুম্বাইয়ের মাহিম এলাকায় অবস্থিত ফোর্টিস রাহেজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার হাঁটুতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

চলচ্চিত্র নির্মাতা কবির খানের সঙ্গে কার্তিক আরিয়ানের এটি দ্বিতীয় কাজ। এর আগে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ক্রীড়াভিত্তিক ড্রামা ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছিলেন এই তারকা-পরিচালক জুটি। সেই ছবিতে প্যারা অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী মুরলীকান্ত পেটকারের চরিত্রে অসাধারণ অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন কার্তিক।

সম্প্রতি ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এই চেনা ভূমিকার জন্যই মালয়ালম সুপারস্টার মাম্মুত্তির সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার শিরোপা জয় করেন কার্তিক আরিয়ান। এই মর্যাদাপূর্ণ জয়ের মুহূর্তটিতে নিজের নাম ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেঘঘন বার্তা প্রকাশ করেছিলেন তিনি। আবেগ প্রকাশ করে কার্তিক লিখেছিলেন, বিষয়টি এখনো পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছি না। কিছু মুহূর্ত শব্দের চেয়েও অনেক বড় হয়, আর এটি ঠিক তেমনই একটি মুহূর্ত। বহু বছর ধরে লালন করা একটি স্বপ্ন অবশেষে সত্যি হলো। আমি চিরকাল বিনম্র ও কৃতজ্ঞ থাকব। সেরা অভিনেতা, জাতীয় পুরস্কার #চান্দুচ্যাম্পিয়ন। জাতীয় পুরস্কার পাওয়ার পর এই তারকা নিজের বাবা-মাকে নিয়ে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত শ্রী মহাকালেশ্বর মন্দিরে গিয়ে বিশেষ পূজাও প্রদান করেছিলেন।

বলিউডে নিজের কাজের মাধ্যমে ইতিমধ্যেই একটি শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন কার্তিক আরিয়ান। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‌‘প্যায়ার কা পঞ্চনামা’ ফ্র্যাঞ্চাইজি, ‘সনু কে টিটু কি সুইটি’, ‘ভুল ভুলাইয়া ২’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’-এর মতো ব্যবসাসফল ছবি।

কার্তিক আরিয়ান শিগগিরই ‘চাক দে! ইন্ডিয়া’ খ্যাত পরিচালক শিমিত আমিনের নতুন ছবি ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-র শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন। জানা গেছে, এই ছবিতে তার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী পার্বতী তিরুভোথু। তবে বর্তমানে শুটিং সেটে এই আকস্মিক দুর্ঘটনার কারণে এবং হাঁটুতে অস্ত্রোপচারের ফলে অভিনেতার পরবর্তী প্রজেক্টগুলোর কাজ কিছুদিন পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..