সর্বশেষ :
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল কার্তিক আরিয়ানের হাঁটুতে অস্ত্রোপচার, কী হয়েছে অভিনেতার দাবানলে পুড়ছে পর্তুগাল, আগুন নেভাতে কাজ করছে ২০০০ দমকলকর্মী ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে বিপদে পড়বে উপসাগরীয় দেশগুলো? ডারউইনের চেয়ে ১০ ডিগ্রি কম তাপমাত্রা, ম্যাকাইয়ে কন্ডিশনের পরীক্ষায় বাংলাদেশ পাইলটদের ক্যানসারের ঝুঁকি বেশি: গবেষণা ‘গোল্ডেন আওয়ার’ কাজে লাগাতে মহাসড়কে নামছে ৬০ অত্যাধুনিক অ্যাম্বুলেন্স যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া কেন কাটছাঁট হলো? হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য একটি বড় সম্পদ : তথ্যমন্ত্রী ‘টাকার বিনিময়ে সোনাক্ষীর বিরুদ্ধে ট্রোল’, অভিযোগ বাবা শত্রুঘ্ন সিনহার

‘টাকার বিনিময়ে সোনাক্ষীর বিরুদ্ধে ট্রোল’, অভিযোগ বাবা শত্রুঘ্ন সিনহার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৯, | ১৪:২৯:০৫ |

বিতর্ক ও সামাজিক নানা ইস্যুতে সোচ্চার ভূমিকা রেখে বারবার আলোচনায় আসা বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছে। নিট প্রশ্নপত্র ফাঁস বিতর্ক থেকে শুরু করে ককরোচ জনতা পার্টি (সিজেপি) আন্দোলন এবং সমাজকর্মী সোনম ওয়াংচুকের সমর্থনে সোচ্চার হওয়া এই অভিনেত্রী ঝাড়খণ্ডের সাম্প্রতিক ছাত্র আন্দোলনে কেন চুপ রয়েছেন—তা নিয়ে নেটিজেনদের একাংশ তাকে নিয়ে প্রশ্ন তুলেছে। 

তবে এই ট্রোলিংয়ের কড়া জবাব দিয়ে এবার ময়দানে নেমেছেন তার বাবা, বর্ষীয়ান অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, তার মেয়েকে লক্ষ্য করে চালানো এই ট্রোলিং একেবারেই স্বাভাবিক নয়, বরং পরিকল্পিত এবং এর পেছনে অর্থ লেনদেনের সম্পর্ক রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মেয়ের ওপর আসা নানা আক্রমণ ও রাজনীতিতে যোগদানের জল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন শত্রুঘ্ন সিনহা। নিট বিতর্ক বা বিভিন্ন আন্দোলনে সোনাক্ষীর সোচ্চার ভূমিকা তার রাজনীতিতে আসার ইঙ্গিত কি না—এমন প্রশ্নের জবাবে শত্রুঘ্ন বলেন, এই মুহূর্তে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারছেন না, যদিও আগে তিনি নিজেও মেয়েকে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করতেন। তবে মেয়ের প্রতি নিজের আস্থা প্রকাশ করে প্রবীণ এই তারকা-রাজনীতিবিদ গর্বের সঙ্গে মন্তব্য করেন, সোনাক্ষী একজন অত্যন্ত যোগ্য বাবার অত্যন্ত সুযোগ্য কন্যা। ঝাড়খণ্ডের আন্দোলনের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, কয়েক দিন আগেই সোনাক্ষী ঝাড়খণ্ডের শিশুদের সমর্থনে অত্যন্ত জোরালো বার্তা দিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় অনবরত সমালোচকদের বাণে বিদ্ধ হওয়া মেয়ের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক প্রতিপক্ষকেও সরাসরি তোপ দাগেন শত্রুঘ্ন সিনহা। তার অভিযোগ, বিজেপির আইটি সেল পরিকল্পিতভাবে সোনাক্ষীকে টার্গেট করে এই ধরনের ট্রোলিং পরিচালনা করছে। যারা অর্থ নিয়ে এসব মন্তব্য করছে তারা আসলে কী বলছে সে সম্পর্কেও তাদের সুস্পষ্ট কোনো ধারণাই নেই বলে দাবি করেন তিনি। কটূক্তি বা নেতিবাচক মনোভাবের প্রভাব যাতে নিজের জীবনের ওপর না পড়ে, সেই বিষয়ে সোনাক্ষীর নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি রয়েছে উল্লেখ করে শত্রুঘ্ন সিনহা বলেন, তার মেয়ে এসব অনর্থক বিষয় একেবারেই দেখেন না এবং ট্রোলারদের এড়িয়ে গিয়ে তিনি মনে করেন বাঁচবার মতো অনেক সুন্দর জীবন পড়ে আছে।

সামাজিক ও রাজনৈতিক বিষয়ে স্পষ্টভাষী অবস্থানের কারণে আগেও শিরোনামে এসেছেন এই অভিনেত্রী। সোনাক্ষী সিনহাকে সর্বশেষ ওটিটি প্ল্যাটফর্মে ‘সিস্টেম’ নামের একটি আইনি ড্রামায় আইনজীবী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তবে তার পরবর্তী প্রজেক্ট ও নতুন চলচ্চিত্রের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নতুন কোনো ঘোষণা আসেনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..