✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এসএসসি পাস করলেন ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১০, | ১৯:০৯:৫৪ |
স্কুলের গণ্ডি পেরোনোর আগেই পেয়েছেন জনপ্রিয়তা। সাম্প্রতিক সময়ে বেশ কিছু নাটকে দেখা গেছে ইসরাত অতিথিকে। বিশেষ করে মোহাম্মদ মুস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’তে ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি।

এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন অতিথি। আজ প্রকাশিত হয়েছে ফলাফল। অতিথি জানালেন, তিনি পাস করেছেন। ফলাফল যা এসেছে, তাতেও তিনি সন্তুষ্ট।

এদিকে অতিথির বোন সাফিনা জানিয়েছেন, এসএসসিতে জিপিএ ৪ পেয়েছেন তিনি। শুটিংয়ের ব্যস্ততা সামলে পড়াশোনা ঠিক রাখতে অনেক বেগ পোহাতে হয়েছে অতিথিকে। তাই অতিথির এই ফলাফলে তার পরিবারও ভীষণ খুশি।



উত্তরার কেসি মডেল স্কুল থেকে মানবিক বিভাগে পরীক্ষা দিয়েছেন অতিথি। ফলাফল প্রকাশের পর গিয়েছেন স্কুলে। প্রধান শিক্ষকের সঙ্গে ছবি তুলে সেটা পোস্ট করেছেন ফেসবুকে। ওই পোস্টে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা।

'এটা আমাদেরই গল্প' ধারাবাহিক নাটকের দৃশ্যে ইরফান সাজ্জাদের সঙ্গে অতিথি। জানা গেছে, নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়েছেন অতিথি। তবে নাটকের ব্যস্ততা বেড়ে যাওয়ায় বিজ্ঞানের পড়াশোনা তার জন্য অধিক চাপের হয়ে যাচ্ছিল। তাই বোর্ডে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরও পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিজ্ঞান থেকে মানবিক বিভাগে চলে আসেন ইসরাত। এরপর স্বল্প সময়ে নতুন বিভাগে প্রস্তুতি নিয়ে দিয়েছেন পরীক্ষা। এমনকি পরীক্ষার দুই দিন আগেও শুটিং করতে হয়েছিল তাকে।

ইসরাত অতিথিকে সর্বশেষ দেখা গেছে রাফাত মজুমদার রিংকুর নাটক ‘ভালোবাসার গল্প’তে। মাস খানেক আগে এটি মুক্তি পেয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে আছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..