সূচক বেড়ে পুঁজিবাজারে লেনদেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৩, | ১১:১৬:৫৫ |

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
 
সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯০৮ পয়েন্টে অবস্থান করছে। এ সময় ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৪ পয়েন্টে উঠেছে।

তবে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১০ পয়েন্টে।
এ সময় পর্যন্ত ডিএসইতে ২২১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬৫টির শেয়ারের দাম বেড়েছে, ৫৪টির কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে ছিল মুন্নু ফেব্রিকস, কুইন সাউথ টেক্সটাইল, এসিআই ফর্মুলেশনস, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, একমি লিমিটেড, সায়হাম টেক্সটাইল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং এমএল ডাইং।
 
এর আগে, লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বাড়ে। সকাল ১০টা ১০ মিনিটে আরও ২ পয়েন্ট যোগ হয়। পরে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকায় সকাল ১০টা ২০ মিনিটে সূচক ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯০৬ পয়েন্টে পৌঁছে।

অন্যদিকে, সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮২৫ পয়েন্টে অবস্থান করে।

এ সময় পর্যন্ত সিএসইতে ২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৭টির শেয়ারের দাম বেড়েছে, ১১টির কমেছে এবং ৭টির দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..