✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দীর্ঘ বিরতির পর ফের শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৭, | ১১:২৩:৩২ |
বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর আজ সোমবার (২৭ জুলাই) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা পুনরায় শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর প্রায় এক লাখ পরীক্ষার্থী আবারও পরীক্ষাকেন্দ্রে ফিরে অংশ নিচ্ছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত পরীক্ষার সূচি অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে বিকেলে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষাও নেওয়া হবে।

এদিকে চট্টগ্রাম বোর্ডের পাশাপাশি দেশের অন্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চলছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার্থীরা ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) এবং তাজভিদ দ্বিতীয় পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) বিষয়ে পরীক্ষা দিচ্ছেন।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

বন্যার পর সৃষ্ট পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত অঞ্চলের যোগাযোগব্যবস্থা এবং পরীক্ষার্থীদের সার্বিক অবস্থা বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। একই সিদ্ধান্তের আওতায় আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্সের অবশিষ্ট পরীক্ষাগুলোও স্থগিত ছিল।

পরবর্তীতে পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে গত ২৩ জুলাই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দেন যে, ২৭ জুলাই থেকে স্থগিত থাকা পরীক্ষাগুলো পুনরায় শুরু হবে। সেই ঘোষণা অনুযায়ী বর্তমানে নিয়মিত পরীক্ষার সূচি অনুসরণ করে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। তবে স্থগিতাদেশের আগে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলোর নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। তবে ওই সময়ে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চলমান ছিল।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী নিবন্ধন করেছেন। এর মধ্যে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৬৮৮ জন। তারা ১১৪টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। আর সারা দেশে এ পরীক্ষা আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্র।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..