✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আলাদিনের চেরাগের মতো মানুষের সব ইচ্ছা পূরণ করবে এআই : স্যাম অল্টম্যান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৬, | ২২:১০:৪০ |

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এক অভাবনীয় পরিবর্তনের দ্বারপ্রান্তে অবস্থান করছে। ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান জানিয়েছেন, ভবিষ্যতের এআই হবে অনেকটা ‘জাদুকরের দৈত্যের’ মতো। এই দৈত্য মানুষের যেকোনো ইচ্ছা পূরণ করতে সক্ষম হবে।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি দাবি করেন, ওপেনএআই এমন এক শক্তিশালী সহকারী তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে, যা মানবতার সবচেয়ে কঠিন ও জটিল চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সাহায্য করবে। তবে কোন সমস্যার সমাধান করা হবে, তার সিদ্ধান্ত নেবেন ব্যবহারকারীরাই। অল্টম্যান জোর দিয়ে বলেন, এই প্রযুক্তির অসীম ক্ষমতা যেন সমবণ্টন হয় এবং তা প্রথম থেকেই বৃহত্তর মানবকল্যাণে কাজে আসে, সেটি তারা নিশ্চিত করতে চান।

ভবিষ্যতের এই এআই মডেলগুলো শুধু সাধারণ প্রশ্নের উত্তর দেবে না বা কনটেন্ট তৈরি করবে না। এগুলো স্বয়ংক্রিয়ভাবে বিশাল তথ্যভাণ্ডার বিশ্লেষণ করে স্বাধীনভাবে গবেষণা চালাবে। এর মাধ্যমে বিজ্ঞানীরা নতুন ওষুধ আবিষ্কার, উন্নত চিপ নকশা এবং অন্যান্য বৈজ্ঞানিক ও প্রকৌশলগত সাফল্য অত্যন্ত দ্রুততার সঙ্গে অর্জন করতে পারবেন।

ওপেনএআই-এর এই উদ্যোগ মূলত ‘আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স’ (এজিআই) তৈরির একটি উচ্চাভিলাষী লক্ষ্য। এটি এমন এক সিস্টেম যা সাধারণ মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হবে। প্রযুক্তি জগতে এআই-এর নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে ব্যাপক বিতর্কের মধ্যেই এমন মন্তব্য করলেন তিনি। তবে অল্টম্যান বিশ্বাস করেন, নির্দিষ্ট লক্ষ্যমাত্রার চেয়েও মানবকল্যাণে এই প্রযুক্তির দ্রুত উন্নতি নিশ্চিত করাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..