✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘দেশের প্রতিটি জেলায় রেল সংযোগ থাকবে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-১৪, | ১০:৪৫:৪০ |

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত ডাবল লাইন এবং সমস্ত রেল ব্যবস্থাকে ব্রডগেজ লাইনে রূপান্তরের কাজ চলছে। প্রতিটি জেলার সঙ্গে রেললাইনের সংযোগ থাকবে। ঈশ্বরদী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন নির্মাণ করা হবে।

শনিবার (১৩ মার্চ) নগরীর মনিবাজার নানকিং দরবার হলে ‘রেলওয়ে স্টেশনে পাবলিক টয়লেট নির্মাণ/সংস্কার ওয়াশ ব্যবস্থাপনা উন্নয়ন’বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, রেলওয়েতে লোকবল সংকট থাকার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাত্রীসেবার মান বৃদ্ধি করা হচ্ছে। রেলসেবা ত্বরান্বিত করতে খুব শিগগিরই ১০-১৫ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়ার পরিকল্পনা চলছে। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে রেলের উন্নয়ন করতে চাই। বিগত সময়ে রেলসেবা ভেঙে পড়েছিল। তা থেকে আমরা কাটিয়ে উঠছি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল রেলওয়ে। বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশে রেল ব্যবস্থার সংস্কারের কাজে হাত দিয়েছিলেন। কিন্তু ১৯৭৫ সালে তাঁকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে রেলের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। প্রধানমন্ত্রী পিছিয়ে পড়া রেলের ক্ষতি কাটিয়ে রেলওয়ে ব্যবস্থাকে সমৃদ্ধ করতে কাজ করছেন।

রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদারের সভাপতিত্বে কর্মশালায় রেলপথ সচিব মো. সেলিম রেজা, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী, মহাপরিচালক (পশ্চিম) মিহিরকান্তি গুহ, ওয়াটার এইড এর কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান ও মন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান বক্তব্য দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..