✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হোটেল-বুকিংয়ে একচেটিয়া আধিপত্য, ট্রিপডটকমকে ৭৭ কোটি ডলার জরিমানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৫, | ১৮:০৯:১৮ |

অনলাইন হোটেল-বুকিং বাজারে প্রভাবশালী অবস্থানের অপব্যবহারের অভিযোগে চীনের ভ্রমণ প্ল্যাটফর্ম ট্রিপডটকমকে (Trip.com) ৫.২ বিলিয়ন ইউয়ান (প্রায় ৭৭ কোটি ডলার) জরিমানা ও অবৈধভাবে অর্জিত অর্থ বাজেয়াপ্ত করেছে দেশটির বাজার নিয়ন্ত্রক সংস্থা।

শনিবার (২৫ জুলাই) চীনের রাষ্ট্রীয় বাজার নিয়ন্ত্রণ প্রশাসন (SAMR) এ তথ্য জানিয়েছে।

নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, চীনের বৃহত্তম অনলাইন ভ্রমণ প্ল্যাটফর্ম ট্রিপডটকম কিছু হোটেলের সঙ্গে বিশেষ চুক্তি করে সর্বনিম্ন মূল্য নিশ্চিত করার চেষ্টা করেছে। এ জন্য প্রতিষ্ঠানটি ট্রাফিক বণ্টন পদ্ধতি, প্ল্যাটফর্মের বিভিন্ন নিয়ম এবং প্রযুক্তিগত কৌশল ব্যবহার করেছে।

এসএএমআর জানিয়েছে, ট্রিপডটকমের কাছ থেকে ১.৬৬ বিলিয়ন ইউয়ান অবৈধভাবে অর্জিত অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ৩.৫২ বিলিয়ন ইউয়ান জরিমানা করা হয়েছে।

ট্রিপডটকমের মালিকানাধীন ভ্রমণ-বুকিং ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে Ctrip, Skyscanner ও Qunar। এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, তারা নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত মেনে নিচ্ছে এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা বাস্তবায়ন করবে।

এ ছাড়া হোটেল অপারেটরদের কাছ থেকে আটকে রাখা ১২২ মিলিয়ন ইউয়ান বুকিং ডিপোজিট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে এসএএমআর।

চীনা নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, ট্রিপডটকমের এসব কার্যক্রম বিভিন্ন প্ল্যাটফর্মে হোটেলগুলোর ব্যবসা পরিচালনা ও নিজস্ব মূল্য নির্ধারণের সক্ষমতা সীমিত করেছে। এতে প্রতিযোগিতা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

হোটেলগুলোর ওপর অন্যায্য শর্ত আরোপ এবং মূল্য কারসাজির অভিযোগের পর গত জানুয়ারিতে ট্রিপডটকমের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসাবিরোধী তদন্ত শুরু করে চীন।

বেইজিং যখন ইন্টারনেট প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যায্য প্রতিযোগিতা ও অতিরিক্ত মূল্য প্রতিযোগিতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে, তখনই ট্রিপডটকমের বিরুদ্ধে এই বড় অঙ্কের জরিমানা করা হলো। চীনা কর্তৃপক্ষের মতে, এ ধরনের প্রতিযোগিতা ব্যবসাগুলোকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি দেশটির মুদ্রাসংকোচনের চাপও বাড়িয়েছে। সূত্র: রয়টার্স।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..