সর্বশেষ :
টুংটাং শব্দে মুখর টাঙ্গাইলের কামারপল্লী মধ্যপ্রাচ্যে আমেরিকার জন্য কোনো নিরাপদ আশ্রয় থাকবে না, খামেনির হুঁশিয়ারি দুবাইয়ে গাড়ির ধাক্কায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু মার্কিন ড্রোন ভূপাতি করে এফ-৩৫ যুদ্ধবিমানে ইরানের গুলি যুক্তরাষ্ট্রের আপত্তিতে ইরানকে আতিথ্য দেবে মেক্সিকো এক ঘণ্টা বন্ধ থাকার পর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক যানজট নিয়ন্ত্রণে মহাসড়ক-সেতুর টোল প্লাজায় বিজিবি মোতায়েন ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিশেষ নজরদারি, ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে জরুরি টিম ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় একই প‌রিবা‌রের ৩ জন নিহত পিকআপের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত

বাংলাদেশি মিমকে ১৫ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-২৭, | ১৯:১৯:২৩ |

নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধিতা করায় বাংলাদেশের এক তরুণীকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

জানা যায়, বাংলাদেশের কুষ্টিয়ার মেয়ে আফসারা আনিকা মিম বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। ভারতের বিরোধিতা করে বিক্ষোভকারীদের কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছিলেন ওই তরুণী। ২০১৮ সালে তিনি পড়াশোনার জন্য ভারতে যান। জানা গেছে, সেখানে তিনি চারুকলায় পড়েন।

গত ১৪ ফেব্রুয়ারি ইস্যু করা একটি চিঠিতে তাকে ভারত ছাড়ার কথা বলা হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে স্থানীয় কার্যালয় থেকে তাকে ওই চিঠি দেওয়া হয়।

সেখানে বলা হয়, তাকে সরকারবিরোধী কার্যক্রমে জড়িয়ে যেতে দেখা গেছে। এ ধরনের কার্যক্রম তার ভিসা নীতির পরিপন্থী। ওই নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে তাকে ভারত ছেড়ে চলে যেতে বলা হয়েছে।

তবে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, যদি বিদেশি শিক্ষার্থীরা তাদের বন্ধুদের কোনো বিক্ষোভ কিংবা আন্দোলনের সমর্থন কিংবা মন্তব্য করতে না পারে, তাহলে আমরা কিসের গণতান্ত্রিক দেশে বাস করছি?

গতকাল বুধবার ওই নোটিস পান আফসারা। তিনি বলেন, আমি ঠিক বুঝতে পারছি না, কী কারণে এ ধরনের শাস্তির মুখোমুখি হয়েছি। আমি সত্যিই অপরাধী নই।

সূত্র: টেলিগ্রাফ, ইন্ডিয়া

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..