✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ট্রাস্ট ব্যাংক–মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৩, | ১১:১৫:৫২ |
ট্রাস্ট ব্যাংক পিএলসির গ্রাহক ও কর্মীদের জন্য বিশেষ সুবিধা প্রদানে ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংকের সকল ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডারগণ মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপের সেবাগ্রহণে ২০% সার্ভিস চার্জ ডিসকাউন্ট এবং প্রি-পারচেজ ইন্সপেকশনে (PPI) ৩০% পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি, ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তাবৃন্দ মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপের বিভিন্ন সার্ভিসে বিশেষ সুবিধা পাবেন।

উক্ত অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসির পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ব্যাংকের এসইভিপি ও হেড অব বিজনেস ডিভিশন মোঃ মাহবুব হোসেন এবং মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর মাছউদ করিম চৌধুরী। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..