✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১০ দিন আগে ট্রেনের টিকিট কেনার সুযোগ শেষ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-০৯, | ০৮:৩৬:১৫ |

যাত্রার ১০ দিন আগে ট্রেনের অগ্রিম টিকিট কেনার যে সুযোগ এতদিন ছিল তা বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ৫ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট ১০ দিন আগে কেন যাবে না। যাত্রার ৫ দিন আগে টিকিট কিনতে হবে। এছাড়া টিকিট ফেরত দিতে চাইলে নতুন করে চার্জ নির্ধারণ করেছে রেল কর্তৃপক্ষ।

বুধবার রেলওয়ের উপ-পরিচালক মো. নাহিদ হাসান খাঁন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রেল বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৫ এপ্রিল থেকে অগ্রিম ট্রেনের টিকিট ১০ দিনের পরিবর্তে ৫ দিন আগে থেকে ইস্যু করা হবে। এছাড়া টিকিট ফেরত দেওয়ার আগে নতুন করে চার্জ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টা আগে সার্ভিস চার্জ কর্তন সাপেক্ষে টিকিটের পূর্ব মূল্য ফেরত দেওয়া হবে। এ ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে এসি টিকিটে ৪০ টাকা, প্রথম শ্রেণিতে ৩০ টাকা এবং অন্যান্য চার্জ বাবদ ২৫ টাকা কর্তন করা হবে।

রেল আরও জানায়, ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টার কম সময়েও যদি কোনো যাত্রী টিকিট ফেরত দিতে চায়, তাহলে ২৫% টাকা কর্তন করে বাকি টাকা ফেরত দেওয়া হবে। ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টার কম সময় ও ১২ ঘণ্টার বেশি সময় বাকি থাকা অবস্থায় টিকিট ফেরত দিতে হলে ৫০% টাকা কর্তন করে বাকি টাকা ফেরত দেওয়া হবে। আর ট্রেন ছাড়ার ১২ ঘণ্টার কম সময় ও ছয় ঘণ্টার বেশি সময় বাকি থাকা অবস্থায় টিকিট ফেরত দেওয়া হলে ৭৫% টাকা কেটে রাখা হবে।

তবে ৬ ঘণ্টা পর কোনো টিকিট ফেরতযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..