✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে রেলের ৮টি ইঞ্জিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-০৬, | ০৬:২৭:২৩ |

যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে বাংলাদেশ রেলওয়ের ৮টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন)। শনিবার এসব ইঞ্জিন খালাস শুরু হয়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে। যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে ৪০টি দ্রুতগতির ইঞ্জিন কিনছে বাংলাদেশ রেলওয়ে। এর প্রথম ধাপে এই ৮টি ইঞ্জিন এলো।

রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন বলেন, যুক্তরাষ্ট্র থেকে ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ আনা হচ্ছে। প্রতি ধাপে ৮টি করে মোট ৫ ধাপে ইঞ্জিনগুলো বন্দরে আসবে। প্রথম ধাপে এসেছে ৮টি।

তিনি জানান, ব্রডগেজ লোকোমোটিভগুলো শনিবার থেকে ক্রেনের সাহায্যে জাহাজ থেকে খালাস শুরু হয়েছে।

রেলওয়ের একটি সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরে খালাসের পর ‘ডামি’ চাকা লাগিয়ে ইঞ্জিনগুলো প্রাথমিকভাবে নিয়ে যাওয়ার কথা রয়েছে ঢাকার টঙ্গী স্টেশনে। সেখান থেকে এগুলোর গন্তব্য হবে পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায়। যেখানে বাংলাদেশের মিটারগেজ ও ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজ করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..