✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দেশেই তৈরি হবে বিলাসবহুল বাস-ট্রাক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-০৪, | ০৫:৪৪:০১ |

এখন থেকে দেশেই তৈরি হবে বিলাসবহুল বাস-ট্রাক। এ কথা বলেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

তিনি বলেন, অবশেষে আমাদের স্বপ্ন পূরণ হলো। এখন বিদেশ থেকে অধিক শুল্ক দিয়ে আমাদের আর বাস-ট্রাক আমদানি করতে হবে না। বরং আমরাই এখন বিদেশে এসব বাস-ট্রাক রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করব।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার ধামরাইয়ের বালিথা বাথুলী এলাকার ইফাদ ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালেও দেশের অর্থনীতির চাকা সচল রাখায় আজ বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বর্তমানে অটোমোবাইল শিল্প উন্নয়নে নীতি প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শীঘ্রই এর খসড়া অনুমোদন করে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে পরামর্শক্রমে তা চূড়ান্ত করা হবে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে আঞ্চলিক অটোমোবাইল শিল্প উৎপাদনের কেন্দ্রে উন্নীত করা হবে।

৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ কারখানায় বছরে ১ হাজার বিলাসবহুল এসি, নন-এসি লাক্সারি বাস তৈরির লক্ষ্য নিয়ে উৎপাদন কার্যক্রম শুরু করেছে ইফাদ অটোস লিমিটেড।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..