✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চীনে তীব্র প্রতিযোগিতা: গাড়ি বিক্রি কমেছে মার্সিডিজ-বেঞ্জের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১০, | ০০:১১:০৪ |
গাড়ি বিক্রি কমেছে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ-বেঞ্জের।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির মূল গাড়ি ব্যবসার বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ কমেছে। চীনের বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে বিক্রিতে ধস নেমেছে বলে গতকাল কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।

মার্সিডিজ-বেঞ্জের দেয়া তথ্যানুযায়ী, এপ্রিল থেকে জুন তিন মাসে বিশ্বব্যাপী কোম্পানিটি ৪ লাখ ১৭ হাজার ৮০০টি গাড়ি সরবরাহ করেছে। তবে বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার চীনে বড় ধাক্কা খেয়েছে কোম্পানিটি। গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এবার চীনে গাড়ি বিক্রি কমেছে ৩০ শতাংশ। স্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে তীব্র মূল্য প্রতিযোগিতা ও নতুন মডেলের গাড়ি বাজারে আনার প্রক্রিয়াজনিত বিলম্বকে এর প্রধান কারণ হিসেবে দেখছে কোম্পানিটি। খবর রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..