✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এক্সবক্স পুনর্গঠন মাইক্রোসফটে আরো ৪৮০০ কর্মী ছাঁটাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৯, | ১৪:৩৮:০৮ |
ব্যয় কমানোর লক্ষ্যে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।

প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী কর্মীবাহিনীর প্রায় ২ শতাংশ বা ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মূলত লোকসানে থাকা এক্সবক্স গেমিং বিভাগকে নতুন করে সাজাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিযোগিতায় টিকে থাকতে মাইক্রোসফট বর্তমানে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। এ বিশাল খরচের চাপ সামলাতেই দফায় দফায় কর্মী ছাঁটাই করা হচ্ছে। এর আগে মে মাসে যুক্তরাষ্ট্রের প্রায় ৮ হাজার ৭৫০ কর্মীকে স্বেচ্ছায় অবসরের প্রস্তাব দেয় ওয়াশিংটনভিত্তিক এ প্রতিষ্ঠান, যা দেশটিতে তাদের মোট জনবলের প্রায় ৭ শতাংশ। খবর দ্য গার্ডিয়ান

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..