✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৮, | ১৩:৫৯:৩৩ |

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এক বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১৫টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।

আজ সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার এই পূর্বাভাস কার্যকর থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে— রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৈরী আবহাওয়ার এই সময়ে অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও শঙ্কা রয়েছে।

ঝড়-বৃষ্টির পূর্বাভাসের কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোর সুরক্ষায় এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নদীপথে সাবধানে চলাচল করতে সংশ্লিষ্ট নৌযানগুলোকে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..