সর্বশেষ :
প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন ৪ বিষয়ের মধ্যে যা যা থাকছে বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ শিল্প-সংস্কৃতি শিক্ষায় ৫০-৬০ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ হবে মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন ফুটবল বিশ্বকাপ : ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক মিয়ানমারে তরুণদের যুদ্ধে ঠেলে দিচ্ছে জান্তা, নতুন কৌশলে চাপে বিদ্রোহী গোষ্ঠী কি এই মার্কিন সি ড্রোন? জোহানেসবার্গে বন্দুক হামলায় প্রাণ হারালো ১২ জন, হাসপাতালে আরও ৯ যুক্তরাষ্ট্রের হামলার পর সৌদি-তুরস্ককে ঘটনা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১০, | ১৪:০৮:১৬ |
রাজশাহীর মোহনপুরে যাত্রীবাহী মাহিন্দ্রা ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার খাড়ইল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ও আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- মাহিন্দ্রার যাত্রী কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা মারুফ হোসেন (৩৭)। তিনি নওগাঁর মান্দার চক শ্যামরই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এ ছাড়া অপর একজনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, খাড়ইল মিলঘর এলাকায় একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাহিন্দ্রায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থলেই মারুফ হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে মোহনপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহত ও আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..