✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইরানের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেলের বৈঠক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-০৪, | ১২:১২:৩৮ |

ভারত সফররত ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।

বুধবার ভারতের বিমান শিল্পবিষয়ক আন্তর্জাতিক মেলার অবকাশে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে ইরনা জানিয়েছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্যাঙ্গালুরে ভারত মহাসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে বর্তমানে কর্নাটকের রাজধানীতে অবস্থান করছেন।

বৈঠকে ভারত ও ইরানের মধ্যে সুদীর্ঘকালের সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের অভিন্ন দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন জেনারেল হাতামি।

এ সময় তিনি বলেন, ভারত মহাসাগরের তীরে অবস্থিত দুটি দেশ ইরান ও ভারতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা শক্তিশালী করার চমৎকার সুযোগ রয়েছে।

সাক্ষাতে জেনারেল বিপিন রাওয়াত তার দেশের বিমানবাহিনীর মেলায় অংশগ্রহণ করায় ইরানের প্রতিরক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..