✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‎পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৩, | ১৩:২৯:৪৮ |
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার নয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (০২ জুন) অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।
‎
‎বদলি কর্মকর্তারা হলেন- খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেনকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হককে গাজীপুরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টাস এ কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানকে গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবালকে পুলিশ হেডকোয়ার্টার্স (টিআর পদে) বদলি করা হয়েছে। হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সীকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রবিউল ইসলামকে এপিবিএন এ বদলি করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের আরেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অমৃত সূত্রধরকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়িতে বদলি করা হয়েছে।
‎
‎এছাড়াও, র‍্যাব এ কর্মরত সহকারী পুলিশ সুপার আমিরুজ্জামান কে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) তে বদলি করা হয়েছে। পাশাপাশি, গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার দ্বীন-ই-আলমকে রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
‎
বদলির আদেশে উল্লেখ করা হয়, উল্লিখিত কর্মকর্তারা বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত আগামী ১৫ জুনের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ১৬ জুন থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..