✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নিজেদের তৈরি ইলেক্ট্রিক বাসের পরীক্ষা তুরস্কের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-০২, | ১১:২৯:৪৪ |

নিজেদের তৈরি চালকবিহীন ইলেক্ট্রিক বাসের পরীক্ষা চালিয়েছে তুরস্ক।

সোমবার দেশটির রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগানের উপস্থিতিতে এ পরীক্ষা চালানো হয়। এ সময় তুরস্কের শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা বারানকও উপস্থিত ছিলেন। খবর ডেইলি সাবাহ ও আনাদোলু এজেন্সির।

আতাক ইলেক্ট্রিক নামের বাসটিতে বিএমডব্লিউ ২২০-কেডব্লিউএইচ লি-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দুই চার্জের মাঝামাঝি সময়ে এটি ৩০০ কিলোমিটার (১৮৬ দশমিক ৪ মাইল) পর্যন্ত রেঞ্জ অতিক্রমে সক্ষম। সরাসরি কারেন্টে চার্জ হতে সময় লাগবে তিন ঘণ্টা।

২৭ দশমিক ২ ফুট (৮ দশমিক ৩ মিটার) দৈর্ঘের বাসটিতে ৫০ যাত্রী বসতে পারবেন। উৎপাদক প্রতিষ্ঠান কারসান জানিয়েছে, এরইমধ্যে তারা ব্যাপকভিত্তিক উৎপাদন শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এরদোগান বলেন, এসব বাস উৎপাদনকারীরা বিশ্বজুড়ে তুরস্ক এবং তুর্কি ব্র্যান্ডের সুনাম বৃদ্ধি করবে।

গত মাসেই নিজেদের তৈরি ইলেক্ট্রিক বাসের পরীক্ষা চালায় তুরস্কের আরেক প্রতিষ্ঠান অটোকার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..