✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রেজেন্টেশন তৈরি এখন আরও সহজ, পাওয়ারপয়েন্টে চ্যাটজিপিটি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৬, | ১৩:৩৯:৫৯ |

এবার মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে যোগ হল চ্যাটজিপিটি। এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় স্রেফ সাধারণ নির্দেশ দিয়েই তৈরি বা এডিট করা যাবে সব ধরনের প্রেজেন্টেশন স্লাইড।

ওপেনএআই ঘোষণা করেছে, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে এখন সরাসরি চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ মিলবে। এটি সম্পূর্ণ নতুন প্রেজেন্টেশন স্লাইড তৈরির পাশাপাশি ব্যবহারকারীর আগের তৈরি বিভিন্ন স্লাইড এডিট ও আপডেট করতে পারবে।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, চ্যাটজিপিটির অন্যান্য ফিচারের মতোই এ নতুন সুবিধাটিও ব্যবহারকারীর মুখের কথার নির্দেশের ওপর ভিত্তি করে কাজ করবে। পাশাপাশি জিমেইল, আউটলুক বা শেয়ারপয়েন্টের মতো যোগ থাকা অন্যান্য মাধ্যম থেকে তথ্য নিয়েও স্লাইড বানিয়ে দেবে।

পাওয়ারপয়েন্টের এ ফিচারটি বর্তমানে বিটা বা পরীক্ষামূলক সংস্করণে রয়েছে। তবে ওপেনএআইয়ের বেশিরভাগ ব্যবহারকারীই এখন ফিচারটি ব্যবহার করতে পারবেন, যার মধ্যে চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারী ও কর্পোরেট গ্রাহকদের জন্য তৈরি ‘চ্যাটজিপিটি বিজনেস’ সাবস্ক্রাইবাররাও অন্তর্ভুক্ত রয়েছেন। তবে এ প্রযুক্তি বাজারে কিছুটা দেরিতেই আনল ওপেনএআই। কোম্পানিটির প্রধান প্রতিযোগী অ্যানথ্রপিক গেল সেপ্টেম্বর থেকেই তাদের এআই চ্যাটবট ক্লড-এ এ সুবিধা দিচ্ছে।

অন্যদিকে গুগলের এআই চ্যাটবট জেমিনাই আগে থেকেই তাদের নিজস্ব ‘স্লাইডস’ প্ল্যাটফর্মের সঙ্গে যোগ রয়েছে। বর্তমানে ওপেনএআই মোটা অংকের আইপিও বা শেয়ার বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে। ফলে প্রতিযোগীদের সব ফিচারের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের অবস্থান ধরে রাখাটাই তাদের প্রধান লক্ষ্য।

এছাড়া মাইক্রোসফট এক্সেল ও গুগল শিটসের মতো প্রাতিষ্ঠানিক মাধ্যমগুলোতে চ্যাটজিপিটি আগে থেকেই সক্রিয়, কেবল পাওয়ারপয়েন্টেই এর অভাব ছিল, যা এবার পূর্ণ করল ওপেনএআই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..