পানিশূন্যতা ও হিটস্ট্রোক এড়াতে হাজিদের ছাতা ব্যবহারের পরামর্শ
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-২৫,
| ১৩:৫৩:২৯ |
পবিত্র হজ পালনরত মুসল্লিদের সরাসরি রোদের ক্ষতিকর প্রভাব ও স্বাস্থ্যঝুঁকি কমাতে ছাতা ব্যবহারের পরামর্শ দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। হিটস্ট্রোক, অতিরিক্ত তাপজনিত ক্লান্তি এবং পানিশূন্যতা রোধে এই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র স্থানগুলোতে যাতায়াতের সময় রোদ থেকে বাঁচতে ছাতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা জরুরি। ছাতা ব্যবহারের ফলে হিটস্ট্রোক ও পানিশূন্যতার আশঙ্কা কমে যায়। এটি সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি চারপাশের তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে সাহায্য করে।
ছাতার সঠিক ব্যবহার নিশ্চিত করতে মন্ত্রণালয় কিছু সুনির্দিষ্ট নির্দেশনাও দিয়েছে। এর মধ্যে রয়েছে কবজিতে বাঁধা ফিতার সঙ্গে ছাতা যুক্ত রাখা, ব্যবহারের পর সঠিকভাবে সংরক্ষণ করা এবং হজের আনুষ্ঠানিকতা শেষে তা যত্রতত্র ফেলে না দেওয়া।