✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফেনীর পশুর হাটের আকর্ষণ ‘তোতাপুরি’ খাসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২০, | ১৮:১০:১৩ |
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ফেনীর দাগনভূঞায় পশুর হাটের আকর্ষণ বিশাল আকৃতির একটি ‘তোতাপুরি’ খাসি। রাজকীয় চেহারা, চমৎকার গঠন ও সৌন্দর্যের কারণে দৃষ্টিনন্দন এ খাসিটি ক্রেতাদের নজর কেড়েছে।

নতুন প্রজাতির এ তোতাপুরি খাসি দেখতে প্রতিদিনই ভিড় করছেন দূর-দূরান্তের ক্রেতা ও উৎসুক জনতা।

সরেজমিনে জানা যায়, দাগনভূঞার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের বৈরাগির হাট এলাকার বাসিন্দা মো. ইলিয়াস সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পরম যত্নে দীর্ঘ ২২ মাস ধরে খাসিটি লালন-পালন করে আসছেন। তোতা পাখির আকৃতির মতো দৈহিক গঠনের কারণে এটির নাম রাখা হয়েছে ‘তোতাপুরি’। 

খামারি মো. ইলিয়াস যুগান্তরকে বলেন, প্রায় ৫০-৫৫ কেজি ওজনের এ খাসিটির দাম চাচ্ছি এক লাখ টাকা। খাসিটি এখন আমাদের পরিবারেরই একটি অংশ হয়ে গেছে। ছোটবেলা থেকে অত্যন্ত যত্ন নিয়ে একে বড় করেছি। কোনো ধরনের কৃত্রিম মোটাতাজাকরণ প্রক্রিয়া বা ক্ষতিকর হরমোন ও ওষুধ ব্যবহার করা হয়নি। নিয়মিত কাঁচা ঘাস, ভুষি ও পুষ্টিকর খাবার খাওয়ানোর পাশাপাশি স্বাস্থ্য পরিচর্যার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। ২২ মাসে খাসিটির লালন-পালনের জন্য হাজার হাজার টাকা ব্যয় হয়েছে। প্রতিদিন নিয়ম করে গোসল করানো, ঘর পরিষ্কার রাখা ও সময়মতো সুষম খাদ্য দেওয়ার কারণে খাসিটি অত্যন্ত সুস্থ ও স্বাস্থ্যবান রয়েছে। 

এত বড় ও আকর্ষণীয় খাসি সচরাচর দেখা যায় না। খামারির অক্লান্ত পরিশ্রমের কারণেই খাসিটি এতো সুন্দর হয়েছে। আসন্ন কোরবানির হাটে খাসিটি ভালো দামে বিক্রি হবে বলে আশা করছেন স্থানীয় প্রতিবেশীরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..