✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-১৭, | ১৮:২৫:৩৯ |রাজধানীর বংশালে নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে তৌশিক আহামেদ (২৬) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন স্বজনরা।
রবিবার বিকেলে স্বজনরা তৌশিককে বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তৌশিক বংশাল নবাবপুর রোড এলাকার আনোয়ার হোসেনর ছেলে।
তার ভাই রিফাত জানান, কয়েকদিন আগে তৌশিকের স্ত্রী তার বাবার বাড়ি যান। তৌশিক রুমে একাই ছিলেন। বিকেলে তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে দেখতে পান তৌশিক ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছিলেন।
পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কী কারণে তৌশিক আত্মহত্যা করেছে সেই বিষয়ে কিছুই জানতে পারেনি মৃতের স্বজনরা।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।