✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসি কারাগারে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৭, | ১৪:৫৬:২৭ |

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত আসামি, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য ড. মো. হাসিবুর রশীদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রবিবার (১৭ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

প্রসিকিউটর ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ থেকেই তার সাজা কার্যকর হলো। রায়ের সার্টিফায়েড কপি হাতে পেলে তিনি আপিল করতে পারবেন।’

এর আগে, শনিবার (১৬ মে) রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বে ছিলেন হাসিবুর রশীদ। ওই সময় আবু সাঈদ হত্যা মামলায় তাকে অন্যতম আসামি করা হয়। চলতি বছরের ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ে তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। মোট ২৮ জন আসামির বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। ঘটনার পর শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবি করে তার বাসভবন ঘেরাও করলে নিরাপত্তা বাহিনীর সহায়তায় তিনি ক্যাম্পাস ছাড়েন। পরবর্তীতে ৮ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..