✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১০, | ১৮:৩১:৫৩ |

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার স্থানীয় সময় বিকেলে আফ্রিকায় নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় গুলি চালিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত বাংলাদেশি যুবকের নাম সুমন (৩৫)। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার জানায়, সুমন দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে ব্যবসা করে আসছিলেন। শনিবার বিকেলে আফ্রিকায় নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সেই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। সুমন তিন বছর আগে বাংলাদেশে এসে বিয়ে করেছিলেন। তার দুই বছর বয়সী ছেলে সন্তান রয়েছে।

এদিকে, সুমনের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। পরিবারে চলছে আহাজারি।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি জানতে পেরে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের মরদেহ বাংলাদেশে আনার ক্ষেত্রে তার পরিবারকে সহযোগিতা করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..