✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৯, | ১৮:২৯:১৭ |
জ ও ওমরাহযাত্রীদের জন্য ১১টি ভাষায় ২৪ ঘণ্টা সেবা দিতে একটি সমন্বিত হটলাইন নম্বর চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানিয়েছে, এখন থেকে ১৯৬৬ নম্বরে কল করে যেকোনো সময় প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন হজযাত্রীরা।

মন্ত্রণালয় জানিয়েছে, এই সেবার মাধ্যমে হাজিরা তথ্য জানতে, সহায়তা চাইতে এবং সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। দ্রুত সাড়া ও বিভিন্ন সমস্যার কার্যকর সমাধানের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যা সেবার মান আরও উন্নত করবে।

এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে প্রশিক্ষিত কর্মীরা একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে কল ও অভিযোগ পরিচালনা করবেন। উন্নত কল ম্যানেজমেন্ট প্রযুক্তির সহায়তায় প্রশ্নের সঠিক ও দ্রুত উত্তর দেওয়া সম্ভব হবে।

মন্ত্রণালয় আরও জানায়, অনুসন্ধান ও অভিযোগগুলো যোগ্য কর্মীরা নিয়মিত পর্যবেক্ষণ করবেন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সমাধান করবেন।

এই ইউনিফায়েড কন্টাক্ট সেন্টার আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামোর ওপর পরিচালিত হচ্ছে। যা কর্মদক্ষতা বৃদ্ধি, দক্ষতা অনুযায়ী কল বণ্টন, দ্রুত ও নির্ভুল সেবা প্রদান এবং হাজিদের সঙ্গে কার্যকর যোগাযোগ নিশ্চিত করবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..