✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জয়ের সৌরভে বিজেপির ‘চিল মুড’, তৃণমূলের ওপর হামলা শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৪, | ১৭:২৬:১০ |
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। বিজেপি দেড়শর বেশি আাসনে এগিয়ে রয়েছে। এতেই কলকাতার সল্টলেকে বিজেপি কার্যালয়ে সেলিব্রেশন মুডে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। 

দীর্ঘ দিনের তৃণমূল রাজ্যে ‍বিজেপির হানার খবরে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে।

এরই মধ্যে নানা প্রান্তে জোড়া ফুলের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
স্থানীয় সংবাদমাধ্যম গোমতী এক্সপ্রেস জানিয়েছে, আসানসোলে তৃণমূল পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরই বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ।

এইসময় অনলাইন জানিয়েছে, দুর্গাপুরে তৃণমূলের কার্যালয়েও ভাঙচুর করে আগুন লাগানোর অভিযোগ উঠেছে।

এ ছাড়া বাঁকুড়ার কোতুলপুরে তৃণমূল কার্যালয়ের চালে উঠে বিজেপির পতাকা লাগানোর কর্মী সমর্থকরা বলে জানা গেছে।

সোমবার (৪ মে) সকালে কড়া নিরাপত্তায় ভোটগণনা শুরু। রাজ্যের ৭৭টি কেন্দ্রে পোস্টাল ব্যালট ও ইভিএমে চলছে ভোট গণনা। প্রাথমিক গণনায় বড় ব্যবধানে এগিয়ে থেকে ইতিহাস গড়ার সুবাস পাচ্ছে বিজেপি।

অন্যদিকে বিষাদের ছায়া তৃণমূল শিবিরে। প্রাথমিক কমিশন-পরিসংখ্যান অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যাগরিষ্ঠতার সীমা পার করে সরকার গড়ার পথে এগোচ্ছে বলে দাবি করা হচ্ছে। ম্যাজিক ফিগার পার করতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল বিজেপির কর্মী-সমর্থকরা।

আনন্দবাজারের বিকেল ৪টা পর্যন্ত প্রতিবেদন অনুযায়ী, ১৯৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..