✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভিজিট ভিসায় হজ নিয়ে সৌদির জরুরি নির্দেশনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৩, | ১৭:৫৭:৩৪ |
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে ঘোষণা করেছে, ভিজিট ভিসা নিয়ে দেশটিতে আসা কোনো ব্যক্তির জন্য হজ পালন করার সুযোগ নেই। হজ আদায়ের জন্য অবশ্যই সরকার অনুমোদিত অফিসিয়াল হজ পারমিট সংগ্রহ করতে হবে—এটি বাধ্যতামূলক শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, ১৪৪৭ হিজরি সালের আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। মন্ত্রণালয় হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে, পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছে।

বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়েছে, অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে তা আইন লঙ্ঘনের শামিল হবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—যার মধ্যে রয়েছে বড় অঙ্কের জরিমানা এবং দেশ থেকে বহিষ্কার।

এছাড়া অবৈধভাবে হজ করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করতে সাধারণ জনগণের প্রতিও আহ্বান জানানো হয়েছে।

মূলত হজের সময় অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং বৈধ হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই সৌদি সরকার প্রতি বছর এমন কঠোর অবস্থান গ্রহণ করে। এবছরও সেই নীতির ব্যতিক্রম হয়নি। ওমরাহ কিংবা ট্যুরিস্ট ভিসা ব্যবহার করে হজ পালনের চেষ্টা না করতে বিদেশিদের বারবার সতর্ক করছে দেশটির প্রশাসন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..